ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো আধিপত্যবাদী কেউ নয়: নাহিদ ইসলাম

পাশ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো আধিপত্যবাদী কেউ নয়।’

আজ শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জুলাই গণহত্যা ও শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে।

এ সময় কোনো আধিপত্য শক্তি আসন্ন নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করতে চাইলে জুলাইয়ের মতো বাংলাদেশের মানুষ তাদের প্রতিহত করবে বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক।

অন্যদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এক দল প্রকাশ্যে হ্যাঁ ভোটের কথা বলে, গোপনে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এমন দ্বিমুখী আচরণ মানুষ মেনে নেবে না।

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষে আজ সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। ২৪ ঐতিহাসিক বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর পুরনো বস্তাপঁচা রাজনীতি চায় না, পরিবারতন্ত্রের কাছে ফিরতে চায় না।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো আধিপত্যবাদী কেউ নয়: নাহিদ ইসলাম

Update Time : ০১:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬