ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

আগামী পাঁচদিনেও ঘন কুয়াশা কমার সম্ভাবনা নেই

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ২১৮ Time View

বছরের শেষ দিনে সারাদেশে শৈত্যপ্রবাহের আভাস পাওয়া যাচ্ছে। রোববার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই কনকনে ঠাণ্ডা আর ভারি কুয়াশায় জবুথবু দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ঘন কুয়াশার এই চাদর আগামী পাঁচদিনেও কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে রোববারের (৩১ ডিসেম্বর) আকাশ। এছাড়াও শুষ্ক ও মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে সারাদিন। দিনের তাপমাত্রাও হ্রাস পেতে পারে। এছাড়াও নতুন বছরের শুরুতে শীতের প্রকোপ আরো বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শনিবার (৩০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, তেঁতুলিয়ায় গত এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। ‘হিমালয়কন্যা’ খ্যাত উত্তরের এ জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত। ফলে প্রতি শীত মৌসুমেই কনকনে শীত অনুভূত হয়। এবারও বিগত বছরেরও ন্যায় বর্ষা যেতে না যেতেই শুরু হয় শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতাও।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

আগামী পাঁচদিনেও ঘন কুয়াশা কমার সম্ভাবনা নেই

Update Time : ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩