ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৩৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ২৫২ Time View

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘনকুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। এছাড়া নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে।

এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে ব্যাহত হতে পারে বিমান, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক পরিবহন চলাচল। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর

Update Time : ০২:৩৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪