ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২২১ Time View

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপসহ একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মাসের শুরুতেই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল।

এ অবস্থায় সোমবার (১১ নভেম্বর) রাতে আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস দেয়া হয়েছে। যদিও এরইমধ্যে কয়েক ঘণ্টা সময় পার হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী দুদিনে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস

Update Time : ০৭:৪৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪