ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়ে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ নির্বাচনে নিজের মধ্যপন্থী জোটকে অতি-ডানপন্থীরা পরাজিত করার পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রবিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগাম আইনসভা নির্বাচনের কথা ঘোষণা করেছেন।

ম্যাক্রোঁর ঘোষণা অনুযায়ী ৩০ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ৭ জুলাই।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ২১টি দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রবিবার। অবশ্য এ ভোট গ্রহণ শুরু হয় গত বৃহস্পতিবার। কারণ, ৬-৯ জুনের মধ্যে যেকোনো দিন ভোট গ্রহণের সুযোগ ছিল সদস্য দেশগুলোর। কোনো কোনো দেশে দুদিনও ভোট নেওয়া হয়েছে।

রবিবার বুথফেরত জরিপের ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, সার্বিকভাবে এ নির্বাচনে ভালো করেছে ডানপন্থী দলগুলো। যদিও মধ্যপন্থী, উদার ও গ্রিন পার্টিগুলো সবাই মিলে ৭২০ আসনের এই পার্লামেন্টে ভারসাম্যপূর্ণ একটি ফলাফল পেতে যাচ্ছে, কিন্তু ফ্রান্সে বড় ধাক্কা খায় ম্যাক্রোঁর দল।

এ বিষয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, যারা ইউরোপকে রক্ষায় কাজ করতে চান, সেই সমস্ত দলের জন্য এটা মোটেও ভালো ফলাফল নয়। অতি ডানপন্থী দলগুলো… মহাদেশের সর্বত্রই ভালো করছে এবং ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, আমি আপনাদেরই (জনগণ) বেছে নেওয়ার অধিকার দিতে চাই। তাই আজ রাতে পার্লামেন্ট ভেঙে দিচ্ছি।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

Update Time : ০৫:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪