ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস-ব্যাংক

কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক প্রাণহানি ও সংঘাতময় পরিস্থিতির কারণে তিনদিন বন্ধ ও কয়েক দিন সীমিত সময়ে অফিস ও ব্যাংকের কার্যক্রম চলেছে। আজ বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস ও ব্যাংকের কার্যক্রম চলবে।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক পৃথক বার্তায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বুধবার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস।

গতকাল বাংলাদেশ ব্যাংক জানায়, বুধবার থেকে সারা দেশের ব্যাংকগুলো পুনরায় তাদের নিয়মিত কর্মঘণ্টায় ফিরে যাবে। এর ফলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) হালনাগাদ সময়সূচি মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, লেনদেনের জন্য বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আনুষঙ্গিক অফিস কাজের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ে সব ধরনের স্বাভাবিক লেনদেন যথারীতি চলবে।

এর আগে, কারফিউ ও সরকারি ছুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর গত বুধ ও বৃহস্পতিবার সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা হয়। এরপর ২৮ থেকে ৩০ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল ব্যাংক।

গত ১৮ জুলাই থেকে ইন্টারনেট বন্ধ ও গতি কম থাকায় সীমিত পরিসরে চলে দেশের ব্যাংকিং কার্যক্রম। এর মধ্যে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির কারণে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়।

ইন্টারনেট বন্ধের কারণে বৈদেশিক লেনদেন থেমে যাওয়ায় দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে। সেসময় আমদানি-রপ্তানি কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে যায় এবং নগদ অর্থের অভাবে অনেক এটিএম বুথ অকেজো হয়ে পড়ে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস-ব্যাংক

Update Time : ০২:৪১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪