ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা

আজ দেশের সব মসজিদে দোয়া কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৩২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ১৫১ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে আজ শুক্রবার (২ আগস্ট) দেশের সব মসজিদে দোয়া কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ বিকেলে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু সেটি একদিন পিছিয়ে শনিবার নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২ আগস্ট) বাদ আসর সারাদেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

পরদিন শনিবার বিকেল ৩টায় রাজধানী  ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শোক মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে এসে শেষ হবে।

এর আগে বলা হয়েছিল শুক্রবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরবর্তীতে তা পরিবর্তন করা হয়।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আজ দেশের সব মসজিদে দোয়া কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ

Update Time : ০৬:৩২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪