ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

আজ পবিত্র ঈদুল আজহা, কোরবানি দেওয়া শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ বুধবার। করোনা ঝুঁকির মধ্যে দেশজুড়ে আজ উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর বৃহৎ এ ধর্মীয় উৎসব। এদিকে করোনার বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। করোনা সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদের জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে গত বছরের মতো এবারও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ঈদ জামাতের প্রস্তুতি প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ।
বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত”
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নগরজুড়ে কোরবানি দেওয়া শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বুধবার (২১ জুলাই) সকাল সাতটায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হওয়ার পর থেকে পশু জবাই শুরু হয়।

এই পশু জবাইয়ের মাধ্যমে মনের পশুকে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন মুসলমানরা। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

নামাজ শেষে অনেকেই পরিবার-পরিজন নিয়ে কোরবানি দিতে শুরু করেন। এ ছাড়া নামাজ আদায়ের মাধ্যমে সবাই কোরবানির পশু জবাই দেওয়ার শুরু করবেন। তবে অধিকাংশ মানুষ সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি না দিয়ে নিজেদের বাসার আঙিনায় পশু জবাই দিয়েছেন। পশু জবাই দেওয়ার পর রক্ত পানি দিয়ে ধুয়ে দিতে দেখা গেলেও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কোরবানির পশুর বর্জ্য তার পরিচ্ছন্নতাকর্মীদের হাতে দেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। এসময় তিনি আরও বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাতে নগর পরিষ্কার করা যায় সেজন্য তিনি নগরবাসীর সহযোগিতা চান।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

আজ পবিত্র ঈদুল আজহা, কোরবানি দেওয়া শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা

Update Time : ০৪:১৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১