ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • ২২২ Time View

গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিজিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২ ফেব্রুয়ারি) জিএমডি-ঈশ্বরদীর আওতাধীন ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ১৩২ কেভি মেইন বাসবার ও ১৩২ কেভি বাঘাবাড়ী-ভাঙ্গুড়া সার্কিট-১ এর বার্ষিক শিডিউল সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

সংরক্ষণ কাজের জন্য ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১৩২ কেডি ও ৩৩ কেডি বাসবারে কোনো পাওয়ার থাকবে না।

ফলে এই সময়ে ভাঙ্গুড়া থানা ও তার পার্শ্ববর্তী এলাকায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Tag :

আজ ৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

Update Time : ০২:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪