ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

আটকের পর র‍্যাব কার্যালয়ে পরীমনি

চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছের‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও এলএসডি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পরীমনিকে নিজেদের হেফাজতে নিয়েছে র‌্যাব। তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার রাজধানীর বনানীর ১৯ নং রোডের ১২ নম্বর বাড়িতে বিকেল ৪টায় এ অভিযান শুরু হয়। আড়াই ঘণ্টার অভিযান শেষে পরীমনিকে আটক করা হয়।

অভিযানে অংশ নেওয়া র‌্যাবের একটি সূত্র জানায়, পরীমনির বাসা থেকে প্রায় ৫০-৬০ বোতল বিদেশি মদ উদ্ধার কারা হয়েছে।

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করেছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণির বনানীর বাসা থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র‍্যাবের) সদস্যরা।

এর আগে, নিজের ফেসবুক পেইজ লাইভে এসে পরীমনি বলেন, পুলিশ পরিচয়ে কে বা কারা অভিযান চালাচ্ছে। যারা এসেছে তারা পুলিশ নাম দিয়ে ভাঙচুর চালাচ্ছে। কেউ লাল পোশাকে কেউ সাদা পোশাকে আসছে।

তিনি অভিযোগ করেন, তারা দরজার সামনে এসে আমাকে বলছে আমার পুলিশ দরজা খুলেন। আমাকে হুমকি দিচ্ছে। তবে আমি দরজা খুলব না। কোন পুলিশ এভাবে অভিযান চালায় না। বাসায় আমার বয়স্ক নানা আছেন।

লাইভে পরীমনি বলেন, আমি খুব ভয় পাচ্ছি। সাংবাদিক বা পুলিশ আপনারা কেউ আসেন। অনেক সময় ধরেই আপনার লাইভটি দেখছেন। যতক্ষণ পর্যন্ত কেউ না আসবেন আমি লাইভটি চালাবো।

তবে অল্পসময় পরেই পরীমনির ওই লাইভ বন্ধ হয়ে যায়।

লাইভে দেখা যায়, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খুলেছেন। ততক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী বাসার সবার মোবাইল ফোন জব্দ করেছে। পাশাপাশি পরীমনির লাইভ বন্ধ করার জন্য বলেন। পরে তিনি লাইভ বন্ধ করেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরা বোট ক্লাবে ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে নায়িকা পরীমনি সংবাদ শিরোনাম হন।

Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আটকের পর র‍্যাব কার্যালয়ে পরীমনি

Update Time : ০৩:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১