ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আটক ব্যক্তিদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের আইনি সহায়তা দেবে সরকার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ১৬১ Time View

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের আইনি সহায়তা দেবে সরকার।

বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

এ ছাড়া আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে বলে জানান শরীফ মাহমুদ অপু।

এদিকে, বৃহস্পতিবার পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী  শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পেয়েছেন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আটক ব্যক্তিদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের আইনি সহায়তা দেবে সরকার

Update Time : ১০:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪