ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ফরিদপুরে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার প্রত্যয়

মাহবুব পিয়াল,ফরিদপুর  : ‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানকে প্রতিপাদ্য করে ফরিদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শুরু হয়।এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচি এগিয়ে নেন জেলা প্রশাসক মো:কামরুল আহসান তালুকদার,পুলিশ সুপার মোঃ শাহজাহান, দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি প্রফেসর সুলতান মাহমুদ হীরক।এরপর সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা মানববন্ধনে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান জানান দেন।

মুজিব সড়কে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী আলোচনায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুলতান মাহমুদ হীরক স্বাগত বক্তব্য রাখেন । সেখানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য তাহিয়াতুল জান্নাত রেমির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধি আসমা আক্তার মুক্তা,মহুয়া ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে মুজিব সড়কে মানব বন্ধন র‌্যালী করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক।এ সব অনুষ্ঠানে বক্তারা সমাজের যার যার অবস্থান থেকে দেশের উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে দুর্নীতিকে না বলার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ফরিদপুরে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার প্রত্যয়

Update Time : ০১:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩