ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

আবারও পুত্রসন্তানের মা হলেন কারিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ৫০৮ Time View

আবারও পুত্রসন্তানের মা হলেন বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খান। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, ২১ ফেব্রুয়ারি কারিনার কোলজুড়ে আসে দ্বিতীয় পুত্রসন্তান। গত রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২০২০ সালের আগস্টে এ দম্পতি দ্বিতীয় সন্তান আগমনের ঘোষণা দিয়েছিলেন।

এ তারকা দম্পতির ঘরে রয়েছে চার বছরের পুত্রসন্তান তৈমুর আলী খান। কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ ও কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম ছেলেসন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। বেবোর দ্বিতীয় সন্তানের মুখ দর্শনের জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

সাইফ আলী খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভূত পুলিশ’, ‘বান্টি অউর বাবলি টু’, ‘আদিপুরুষ’ এবং হৃতিক রোশনের সঙ্গে তামিল সিনেমা ‘বিক্রম বেধা’। দ্বিতীয় সন্তানের আগমনকে কেন্দ্র করে কিছুদিন আগে কারিনা-সাইফ দম্পতি নতুন বড় বাড়িতে ওঠেন।

Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

আবারও পুত্রসন্তানের মা হলেন কারিনা

Update Time : ০৯:২৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১