ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা

আবুধাবির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দিনের আলোয় দেখতে পাওয়া সেই চাঁদের ছবিও ধারণ করা হয়েছে। খবর গালফ নিউজের।
আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে নতুন চাঁদের ছবি ধারণ করে। প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার সংশ্লিষ্ট।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে, পর্যবেক্ষণের সময় চাঁদটি সূর্য থেকে ৭.৮ ডিগ্রি দূরে অবস্থান করছিল এবং তখন চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা।
জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহঅর্ধচন্দ্রটির ছবিটি তুলেছিলেন। তাকে সহায়তা করেছিলেন মানমন্দির দলের সদস্য খালমান আল নুয়াইমি, ওসামা ঘানাম এবং আনাস মোহাম্মদ।
এদিকে জিলহজ মাসের চাঁদ দেখতে আজ রোববার সৌদি আরব, ওমানসহ মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশে বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলে এসব দেশে সোমবার (১৮ মে) জিলহজ মাস শুরু হবে।
অন্যদিকে প্রথম দেশ হিসেবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। দেশটি জানিয়েছে, শনিবার জিলকদ মাসের ২৯ তারিখ ছিল।
এরপর তুরস্কও জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করে। দেশটি জানায়, সোমবার (১৮ মে) তুরস্কে জিলহজ মাস শুরু হবে। চাঁদ দেখার আগেই দেশটি জ্যোতির্বিদ্যার মাধ্যমে হিসাব কষে এই তারিখ ঘোষণা করেছে।
Tag :
জনপ্রিয়

আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি

আবুধাবির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

Update Time : ০২:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬