ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

আমরা যে কাজে কলকাতায় এসেছিলাম তা পুরোপুরি সফল: ডিবি প্রধান

এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের স্বার্থে বর্তমানে কলকাতায় অবস্থান করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি প্রতিনিধি দল। সেখান থেকে বাংলাদেশে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা যে কাজে কলকাতায় এসেছিলাম তা পুরোপুরি সফল।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল কলকাতা পুলিশ বিশেষ করে সিআইডিকে সহযোগিতা করা। এছাড়া কলকাতায় জাহিদ নামে যে আসামি রয়েছে তার দেওয়া তথ্যের সঙ্গে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া মূল ঘাতকের দেওয়া তথ্য মিলিয়ে নেওয়া। এক্ষেত্রে আমি মনে করি, আমরা যে কাজে কলকাতায় এসেছিলাম তা পুরোপুরি সফল।’

তিনি বলেন, ‘সিয়াম নামের এক আসামি কাঠমান্ডুতে রয়েছে। আরেক আসামি রয়েছে আমেরিকাতে।  কলকাতার অনেক পুলিশ সদস্যদের সঙ্গে আমাদের কথা হয়েছে। কলকাতার কমিশনার, আইবি ও সিআইডি প্রধানের সঙ্গে আমাদের কথা হয়েছে। বিশেষ করে মামলাটি যেহেতু সিআইডি তদন্ত করছে এজন্য সিআইডির সঙ্গে আমাদের একাধিবার বিষয়ে কথা হয়েছে।’

এর আগে, এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির তিন সদস্যের একটি দল গত ২৬ মে কলকাতায় যান। এদিন সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। এই তদন্ত টিমে ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমানও ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজীম।

গত বুধবার হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি মরদেহ।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

আমরা যে কাজে কলকাতায় এসেছিলাম তা পুরোপুরি সফল: ডিবি প্রধান

Update Time : ১২:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪