ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

আমার সবকিছুই দেরিতে হয়; এই যে এখন জনপ্রিয়তা, এটাও দেরিতে এসেছে: চাষী আলম

‘তোমার রান্নার হাতটা একটু দেখবো’- সংলাপটি খুব চেনা নয় কি? হ্যাঁ, এটি জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলমের মুখে বারবার উচ্চারিত হয়েছে। ক্যারিয়ারে অনেক নাটকেই অভিনয় করেছেন চাষী আলম। কখনো রাজনীতিবিদ আবার কখনো ভিলেন। তবে ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই চরিত্র তাকে নিয়ে গেছে অন্যরকম জনপ্রিয়তায়।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একান্তে আলাপকালে নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন হাবু ভাই ওরফে চাষী আলম। তিনি বলেন, ‘আমাকে এত কাজে নেয় না। হয়তো ক্যারেক্টার মিলে না। ক্যারেক্টার মিলতে তো হবে, তা না হলে তো আমাকে নিবে না।’

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নিয়ে অভিনেতার ভাষ্য, ‘ওটা তো ব্যাচেলর পয়েন্টের কারণে। এতদিন যা ভাইরাল হয়েছে সব নাটকের দৃশ্য।’

ব্যক্তি হাবু ভাই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। একটা চাকরি করি, অফিসেও যাই দেরিতে। আমার সবকিছুই দেরিতে হয়। এই যে এখন জনপ্রিয়তা, এটাও দেরিতে এসেছে। কিন্তু আমি সব পাই।’

কোথায় চাকরি করেন জানতে চাইলে হাবু ভাই জানান, ‘আমি একটা এডভারটাইজিং এজেন্সিতে আছি।’

হাবু ভাই চরিত্রে অভিনয় করে অন্যরকম জনপ্রিয়তায় পেয়েছেন চাষী আলম। এখন আর কেউ তাকে চাষী বলে চিনে না, রাস্তায় বা অন্য কোথাও দেখা হলে ‘হাবু ভাই’ বলেই সম্ভোধন করে বলে জানিয়েছেন এই অভিনেতা।

অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। ব্যাচেলর পয়েন্টের জন্যও দোয়া করবেন। বাংলা নাটকের প্রতি আগ্রহ দেখাবেন, বেশি বেশি বাংলা নাটক দেখবেন।’

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমার সবকিছুই দেরিতে হয়; এই যে এখন জনপ্রিয়তা, এটাও দেরিতে এসেছে: চাষী আলম

Update Time : ০১:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২