ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

আমি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলা করব: জায়েদ খান

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৩:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮৩ Time View

নোট দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ড।
আপিল বোর্ডের এই রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে মুঠোফোনে জায়েদ খান বলেন, ‘আপিল বোর্ডের কোনো ভ্যালু নেই। তারা এ রকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না৷ এটা আইনবহির্ভূত। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আগে ঘটেনি যে প্রজ্ঞাপনের পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে।’

মামলা করার কথাও বললেন অভিনেতা, ‘আমি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলা করব। আদালতে যাব।’

আজকের এই আপিল বোর্ডের বৈঠকে যাবেন না, আগেই জানিয়েছিলেন জায়েদ। শুক্রবার কালের কণ্ঠকে জায়েদ বলেছিলেন, ‌‘নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর থেকে আপিল বোর্ড মৃত। একটি মেয়াদোত্তীর্ণ সংস্থা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছে, যার কোনো আইনগত ভিত্তিও নেই। শনিবারে নাকি একটি বৈঠক ডেকেছে, সেখানে আমাকেও উপস্থিত থাকতে হবে, এই মর্মে আমার পিয়নের কাছে চিঠি ধরিয়ে দিয়েছে। আপিল বোর্ড ২৯ তারিখ বিকেল ৫টার পর আপত্তি নিষ্পত্তি করেছে, নিপুণ পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে চলে গেছে। এখানেই আপিল বোর্ডের কাজ শেষ হয়ে গেছে।’

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলা করব: জায়েদ খান

Update Time : ০৩:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২