ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • ৪৪২ Time View
দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা আর শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাদের ধারণা ছিল- হালকা বাতাস শুরু হওয়ায় কুয়াশা সরে গিয়ে সূর্যের আলোর দেখা মিলবে। ভূমধ্যসাগর থেকে আসা এই কুয়াশা সরে গিয়ে হিমালয়ের পাদদেশে বৃষ্টি হয়ে ঝরে বিদায় নেবে। সেই ভরসায় থাকতে না থাকতে আরব সাগর থেকে আসা বাতাসের সঙ্গে একরাশ জলীয় বাষ্পও এসে উপস্থিত হয়েছে। ফলে চার দিন ধরে জমে থাকা কুয়াশা আরও ঘন হয়ে উঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদেরা সাংবাদিকদের বলেন, আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর কারণে এ কুয়াশা তৈরি হয়েছে। এটি আরও দু–এক দিন থাকতে পারে।  সোম–মঙ্গলবার থেকে কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা পাওয়া যেতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, সোমবার সূর্যের দেখা পাওয়ার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও ধীরে ধীরে তাপমাত্রা আবারও কমতে থাকবে। বিশেষ করে পশ্চিমা লঘুচাপ ছড়িয়ে পড়ায় সারা দেশেই শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। তাপমাত্রা দ্রুত কমে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
শুক্রবার সারা দিন আবছায় কেটেছে। দিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি কিন্তু বেড়েই চলেছে।
আবহাওয়াবিদরা বলছেন, এই ঘন কুয়াশা আরও দু–এক দিন থাকতে পারে। অর্থাৎ, রোববারের পর আবহাওয়া স্বাভাবিক হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যার পর থেকে কুয়াশা আরও বাড়তে পারে। তবে আগামীকাল শনিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে নদীতীরবর্তী এলাকায় কুয়াশা বাড়তে পারে।
আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশ

Update Time : ০৫:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০