ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

আরমানিটোলায় রাসায়নিক গুদামে ভয়বাহ আগুনে নিহত ৪, আহত ২১

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ৩০৪ Time View

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে আবাসিক ভবনটির নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-ইডেন মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার ও ওই ভবনের দারোয়ান রাসেল মিয়া।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের একজন দগ্ধ ও কয়েকজন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেহেরির একটু আগে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। ভবনের বিভিন্ন ফ্ল্যাট ও ছাদে আটকা পড়েন বাসিন্দারা। তাদেরকে ছাদ থেকে এবং বারান্দা ও জানালার গ্রিল কেটে বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৩টা ১৮ মিনিটে বংশালের আরমানিটোলা খেলার মাঠের পাশে বাবুবাজার ব্রিজ সংলগ্ন একটি ছয়তলা ভবনের নিচতলার ক্যামিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগা ওই ভবনের নাম হাজী মুসা ম্যানশন। ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউন থাকলেও দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর ৩টা ২৫ মিনিটেই ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও ৩টি ইউনিট যুক্ত হয়। এর কিছুক্ষণ পরে আরও ৮টি ইউনিট যুক্ত হয়েছে। মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Tag :

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

আরমানিটোলায় রাসায়নিক গুদামে ভয়বাহ আগুনে নিহত ৪, আহত ২১

Update Time : ০৫:৩৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১