ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আর্জেন্টিনার কাছে ব্রাজিল পরাজয় সইতে না পেরে ভক্তের বিষপান

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের পরাজয় সইতে না পেরে কক্সবাজারের রামুতে ব্রাজিল দলের এক ভক্ত বিষপান করেছেন।

জানা যায়, বিষপান করা ওই ব্যক্তির নাম কামাল। তিনি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।

রোববার সকালে খেলা শেষে বিষপান করেন তিনি। প্রথমে তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। রোববার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং এক পর্যায়ে বিষপান করে। লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এফাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী ওয়াশ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

আর্জেন্টিনার কাছে ব্রাজিল পরাজয় সইতে না পেরে ভক্তের বিষপান

Update Time : ০৬:১৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১