ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬ স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় হরমুজে জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ

আশঙ্কামুক্ত বাংলাদেশ, ওডিশায় তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় যশ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘যশ’ ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে। ভারতে আঘাত হানায় ঘূর্ণিঝড় যশের প্রভাব থেকে বাংলাদেশ এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত। ফলে ঝড়ে বাংলাদেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৬ মে) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় যশ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। তবে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই যশের। ফলে ঘূর্ণি বাতাসে দেশের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম। তবে ঘূর্ণিঝড় ও পূর্ণিমার কারণে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হতে পারে। এছাড়া যশের প্রভাবে দেশে আরো ২৪ ঘণ্টা বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে ভারতের ওডিশা রাজ্যের বালেশ্বর উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘যশ’। দেশটির আবহাওয়া বিভাগ স্থানীয় সময় বুধবার সকালের দিকে এ তথ্য জানিয়েছে। সেখানে প্রবল হাওয়া ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে যশ। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে বলেই জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

Tag :

আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

আশঙ্কামুক্ত বাংলাদেশ, ওডিশায় তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় যশ

Update Time : ০৯:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১