ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আসছে সপ্তাহে ‘বিশেষ ভয়ানক’ হামলা করতে পারে রাশিয়া: জেলেনস্কি

চলতি বছর ফেব্রুয়ারী থেকে প্রায় সাত মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই আবহে আগামী বুধবার, ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। তার আগে রুশ হামলা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার এই তথ্য জানিয়েছে আল-জাজিরা ও রয়টার্স।

সোভিয়েত শাসনের হাত থেকে দেশের ৩১ তম স্বাধীনতা দিবসের আগে মস্কো যাতে দেশে ভয় ও হতাশার পরিবেশ তৈরি করতে না পারে, সে কারণে ইউক্রেনীয়দের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট। শনিবার রাতে দেয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, আমাদের সকলকে এই সপ্তাহে সজাগ থাকতে হবে। রাশিয়া খারাপ কিছু ঘটানোর চেষ্টা করতে পারে। ভয়ঙ্কর হামলা চালাতে পারে।

এদিকে ‘কিয়েভ পোস্ট’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেনের সীমান্ত লাগোয়া এলাকায় ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র মজুত করছে রাশিয়া। ইউক্রেনের সংগঠন ‘স্টার্ট কম’-এর তরফে দাবি করা হয়েছে, ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসে হামলার ছক কষছে মস্কো।

চলতি মাসের শুরুতে স্টার্ট কম-এর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে রাশিয়ার সশস্ত্র সৈন্যদল শনিবার ইউক্রেনের সীমান্ত লাগোয়া এলাকায় ঢুকবে। সেই পরিস্থিতি বিবেচনা করে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে কারফিউর মেয়াদ বাড়িয়ে বুধবার পর্যন্ত জারি করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

আসছে সপ্তাহে ‘বিশেষ ভয়ানক’ হামলা করতে পারে রাশিয়া: জেলেনস্কি

Update Time : ১২:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২