ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

আ. লীগ যতদিন থাকবে, পহেলা বৈশাখ উদযাপন করবে : কাদের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • ২২৪ Time View
বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন পহেলা বৈশাখ উদযাপন করবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাঙালির অতীত ইতিহাসের ঐতিহ্য যা কিছু আছে বাংলাদেশ আওয়ামী লীগ তার সঙ্গে এখনো যুক্ত আছে, ভবিষ্যতেও থাকবে। পহেলা বৈশাখের সঙ্গে সংঘাত যাদের তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এই অশুভ অপশক্তি প্রতিহত করতে হবে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ বাংলাদেশে ডালপালা ছড়িয়েছে, আজকের দিনে শপথ নিতে হবে শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, সাম্প্রদায়িকতার সেই বিষবৃক্ষকে আমরা উৎপাটন করব। এটিই হোক আজকের দিনের অঙ্গীকার। এখানে কোনো আপস নেই। আমাদের চেতনা বাংলাদেশের জনগণের চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা। আজকের বাংলাদেশে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমাদের প্রধানতম শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা।

কাদের বলেন, আজ যারা পহেলা বৈশাখ বিশ্বাস করে না, তারাই সাম্প্রদায়িক। তাদের তত্ত্ব সাম্প্রদায়িকতা, তাদের তত্ত্ব দ্বিজাতিতত্ত্ব, তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। আজকের দিন একদিকে আমাদের আত্মপরিচয় অনুসন্ধানের দিন, আরেক দিকে অসাম্প্রদায়িকতার মর্মবাণী প্রচারের দিন। বাংলার ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল, এখনো আছে এবং থাকবে। এখানে কোন দল পালন করল, কোন দল পালন করল না, তা বিবেচ্য বিষয় না। যতদিন আওয়ামী লীগ থাকবে, ততদিন এই দেশে পহেলা বৈশাখ উদযাপন হবে।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশে আজকে নবজাগরণের ঢেউ উঠেছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমাদের আবেগের, অস্তিত্বের ঠিকানা পহেলা বৈশাখ।  নববর্ষ ও আসন্ন ঈদ- এই দুই উৎসবে সারা দেশে যে লেনদেন হবে, যে বাণিজ্য হবে তা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

আ. লীগ যতদিন থাকবে, পহেলা বৈশাখ উদযাপন করবে : কাদের

Update Time : ০৬:০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩