ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

ইউক্রেনের দেসনা শহরের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার মিসাইল হামলায় ৮৭ জন সেনা নিহত

ইউক্রেনের দেসনা শহরের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার মিসাইল হামলায় ৮৭ জন সেনা নিহত হয়েছেন।
সোমবার (২৩ মে) অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে এমন তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
দেসনা শহরের ঘটনাটি রাশিয়ার একটি হামলায় ইউক্রেনের সবচেয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
গত ১৭ এপ্রিল মঙ্গলবার এ মিসাইল হামলার ঘটনা ঘটে।
হামলার দিন রাশিয়ার সেনা মুখপাত্র জানিয়েছিলেন, দূরপাল্লার মিসাইল চেরনিহিভের দেসনার একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে।
ওই হামলার পর ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল ৮ জন নিহত হয়েছেন।
কিন্তু এখন প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন, রাশিয়ার সেই হামলায় একসঙ্গে ৮৭ জন নিহত হয়েছেন।
এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আজ আমরা দেসনাতে কাজ শেষ করেছি। দেসনায় ধ্বংসস্তুপের নিচে ৮৭ জনের মরদেহ ছিল। সূত্র: রয়টার্স
Tag :

মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প

ইউক্রেনের দেসনা শহরের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার মিসাইল হামলায় ৮৭ জন সেনা নিহত

Update Time : ০৩:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২