ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে আট জন নিহত

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে আট জন নিহত হয়েছেন।
রবিবার মস্কো বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।
আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, দোনেৎস্কের লাইমান শহরে রুশ বাহিনীর গোলাগুলিতে চারজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের মধ্যে একজন পরে মারা গেছেন।
অন্য একজন গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভ এবং এর আশপাশে আবাসিক এলাকায় মস্কো বাহিনীর গোলাবর্ষণে আরও তিনজন নিহত হয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের লাইমান শহরটি এর লাল ইটের কারণে ‘লাল শহর’ হিসেবে পরিচিত। এ শহরটি ইউক্রেনের একটি পরিত্যাক্ত রেলওয়ে হাব। রুশ বাহিনী এ শহর দখলে নেওয়ার চেষ্টা করছে।
গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী এ অঞ্চলের ভেতরের দিকে কয়েক কিলোমিটার অগ্রসর হয়েছে। ইউক্রেনের সেনারা খারকিভ থেকে সরে দূরবর্তী স্থানে অবস্থান করছে।
সম্প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনের দনবাসের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে অধিকতর খারাপ হচ্ছে। এ অঞ্চল দখলের জন্য রুশ বাহিনী মরিয়া হয়ে উঠেছে।
দুই মাস পেরিয়ে গেলেও দুদেশের মধ্যে এখনও শান্তিচুক্তি হয়নি।
Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে আট জন নিহত

Update Time : ০৭:১৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২