ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ইউক্রেনের মারিউপোল শহরে অঘোষিত সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন

ক্রিমিয়া উপদ্বীপ সফরের পরপরই ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক দখল করে রাখা মারিউপোল শহরে অঘোষিত সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। ক্রেমলিনের বরাতে রোববার রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের খবরে জানা গেছে, তিনি হেলিকপ্টারে করে যুদ্ধবিধ্বস্ত মারিপোলে গেছেন।

এরপর গাড়িতে করে বেশ কয়েক জায়গায় ঘুরে শহর দেখেন তিনি। গাড়ি থামিয়ে সেখানকার কয়েকজন বাসিন্দার সঙ্গে আলাপ করতে দেখা যায় পুতিনকে। গত বছরের মে মাসে রুশ বাহিনী ইউক্রেনীয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিউপোলে ব্যাপক হামলা চালিয়ে দখল করে নেয়। মারিউপোল শহরে হাজার হাজার ঘর-বাড়ি ধসে পড়েছে রাশিয়ার বোমাবর্ষণে। মারা গেছেন কয়েক হাজার মানুষ। বাধ্য হয়ে শহর ছেড়ে অন্য জায়গায় পাড়ি জমিয়েছেন বহু ইউক্রেনীয়।

এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন অঘোষিত সফরে ক্রিমিয়ায় পৌঁছান। ইউক্রেন থেকে উপদ্বীপটি দখলের নবম বার্ষিকী ঘিরে ওই সফরে যান রুশ প্রেসিডেন্ট। ক্রিমিয়ার সেভাস্তোপলে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান, শহরটির গভর্নর মিখাইল রাজভোজায়েভ। এর কিছু পর শহরের একটি শিশু কেন্দ্র ও আর্ট স্কুল পরিদর্শন করেন পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া পুতিনের কোনো মন্তব্য সম্প্রচার করেনি। পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করার একদিন পর ক্রিমিয়া ও মারিউপোলে সফর করেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র: আলজাজিরা

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ইউক্রেনের মারিউপোল শহরে অঘোষিত সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন

Update Time : ০৬:০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩