ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি

চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেল ৩টায় এই কারফিউ জারির ঘোষণা দিয়েছেন কিয়েভের মেয়র। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত কারফিউ জারি থাকবে।

কিয়েভের মেয়র বলেছেন, কারফিউ চলাকালে রাস্তায় থাকা সব বেসামরিক নাগরিককে নাশকতা ও নজরদারি গ্রুপের সদস্য হিসেবে বিবেচনা করা হবে। তাই দয়া করে পরিস্থিতি বুঝে আচরণ করুন এবং বাইরে যাবেন না। খবর বিবিসির।

এর আগে একটি ঘোষণায় জানানো হয়, কারিফউ জারি থাকবে প্রতি দিন স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত। মেয়রের দপ্তর থেকে এরপর কারফিউ-এর হালের এই মেয়াদ ব্যাখ্যা করা হয়। বলা হয় যে কারফিউ বর্তমানে বলবৎ আছে এবং তা সোমবার স্থানীয় সময় সকাল ৮টার আগে উঠবে না।

এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় দিনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে দেশটির সেনাবাহিনী। শনিবার সকাল থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর পর গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায়।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি

Update Time : ০৫:১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২