ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এক নজরে বিশ্ব সংবাদ: ৭ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৮ জুন ২০২৬ শিশু রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড আদালতে রামিসা হত্যা মামলার আসামিরা, রায় ঘিরে নিরাপত্তা জোরদার রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সাক্ষীদের জবানবন্দি উঠে আসে লোমহর্ষক বর্ণনা

ইউয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের ছোট তালিকা প্রকাশ

ইউয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের ছোট তালিকা প্রকাশ করা হয়েছে। তিনজনের ছোট এই তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা, চেলসির মাঝমাঠের দুই ফুটবলার জর্জিনিয়ো ও এনগোলো কান্তে।

১১ বছরে এই প্রথম এই তালিকায় তিনজন মিডফিল্ডার জায়গা পেয়েছে। কার মাথায় উঠতে চলেছে এই ব্যক্তিগত পুরস্কারের মুকুট?

এই পুরস্কারের অন্যতম দাবিদার সিটির বেলজিয়ান তারকা ফুটবলার ডি ব্রুইনা। গত মৌসুমে সিটিকে প্রিমিয়ার লিগ জেতানোর পাশাপাশি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছেন এই ম্যাজিশিয়ান।

চেলসির বিপক্ষে ফাইনালে ম্যাচের মাঝপথেই ইনজুরিতে মাঠ থেকে ছিটকে না গেলে ম্যাচের ফলও অন্যরকম হতে পারত বলে মনে করেন অনেক ফুটবল বিশেষজ্ঞ।

এবার এই পুরস্কার জেতার ক্ষেত্রে এগিয়ে থাকবেন চেলসির ইতালিয়ান ফুটবলার জর্জিনিয়ো। একই বছরে ইউরো ও ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এই মিডফিল্ডার। ইউরো জেতার পর এই পুরস্কার জেতার ক্ষেত্রে ফেভারিটের তালিকায় চলে আসেন জর্জিনিয়ো।

এই পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে চেলসির ফরাসি ফুটবল তারকা এনগোলো কান্তেকে। চেলসিকে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতানোর ক্ষেত্রে তার অবদানকেই সবচেয়ে বেশি ভাবা হচ্ছে এবার। এর আগে কখনই এই পুরস্কার জেতা হয়নি তার।

আগামী ২৬ আগস্ট ইস্তানবুলে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে পুরস্কারজয়ীর নাম ঘোষণা দেয়া হবে।

Tag :

জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ

ইউয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের ছোট তালিকা প্রকাশ

Update Time : ০২:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১