ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির নেপলস একদিনে ১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠল

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ১৭৭ Time View

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস একদিনে ১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ও রাতে এসব ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার (২১ মে) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে নেপলসে ১৬০ বারেরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেপলস ও এর আশপাশে একের পর এক ভূমিকম্প অনুভূত হলে বাড়িঘর খালি করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় অনেক স্কুল।

নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি জানান, একের পর এক কম্পনে নগরীর বাসিন্দারা আতঙ্কিত হতে পারেন।

ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয় এবং কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময়ই রাস্তায় ছিলেন। অনেকে আত্মীয়দের সঙ্গে থাকতে অন্যত্র চলে যান।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয়

ইতালির নেপলস একদিনে ১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠল

Update Time : ০৫:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪