ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মীদের ভিড়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ২৪৭ Time View
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ায় প্রতিবাদ সমাবেশ ডেকেছে বিএনপি। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে দুপুরে এই সমাবেশ শুরু হবে।
সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মীদের ভিড়।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, প্রতিবাদ সমাবেশ যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। এসময় বিএনপি নেতাকর্মীদের সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
নেতাকর্মীরা বলছেন, এই সরকার অবিলম্বে পদত্যাগ করুক। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
সমাবেশে আসা কয়েকজন বিএনপির নেতা বলেন, বিচারপতিদের স্বাধীনতা হরণ করে সরকার তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়েছে। এ রায়ে দেশের জনগণ ক্ষুব্ধ। তারা অবিলম্বে এই রায় প্রত্যাহারের দাবি জানান।
এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
জানা গেছে, প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন।
Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মীদের ভিড়

Update Time : ১০:১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩