ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

ইথিওপিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ২০ জন মুসল্লি নিহত হয়েছে; ৩ মসজিদে আগুন

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ২০ জন মুসল্লি নিহত হয়েছে। দেশটির আমহারা অঞ্চলে ঘটেছে এই ঘটনা। ওই অঞ্চলের একজন ইসলামিক নেতা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

আমহারা ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিলের সভাপতি সাইদ মুহাম্মদ বুধবার (২৭ এপ্রিল) রয়টার্সকে বলেন, ‘গতকাল ঘটেছে এই ঘটনা যখন মুসলিমরা একজনকে দাফন করার জন্য নিয়ে যান।’

সাইদ আরও বলেন, ‘অস্ত্রধারী ব্যক্তিরা গন্দার শহরে মুসলিমদের ভিড়ে একটি বিস্ফোরক বস্তু ছুড়ে দেয়। এতে তিন জন নিহত হয়। আহত হয়েছে পাঁচজন। পরবর্তী সংঘর্ষে অন্যরা নিহত হন।’

মুসলিম এই নেতা বলেন, ‘দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে এবং তিনটি মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। এতে এক মসজিদ অল্প ক্ষতিগ্রস্থ হয়েছে। মসজিদের মাদুরে আগুন লেগে যায়।’

আমহারা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র গিজাচেউ মুলুনেহ বলেন, এই ঘটনার তদন্ত চলছে এবং তিনি এর হালনাগাদ পরবর্তীতে জানাবেন।

এর আগে ২০১৯ সালে এই অঞ্চলের মোট্টা শহরের ৪ মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে গ্রেফতার করা হয়।

Tag :

ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

ইথিওপিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ২০ জন মুসল্লি নিহত হয়েছে; ৩ মসজিদে আগুন

Update Time : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২