ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান স্ত্রী শামীমা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ৩৬৮ Time View

ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান স্ত্রী শামীমা গ্রেপ্তার করা হয়েছে। রাসেলের মোহাম্মদপুরের বাসায় র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অর্থ পরিশোধের পর সময় পার হলেও ক্রেতাদেরকে প্রতিশ্রুত পণ্য সরবরাহ করছে না বলে ইভ্যালির বিরুদ্ধে বহু মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিাবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ অভিযান শুরু হয়। এর আগে দুপুররের আগেই অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়। এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মামলাটি নেয় গুলশান থানা পুলিশ।গুলশান থানার ইন্সপেক্টর তদন্ত মো. আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গতকাল রাতে ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে কয়েকজন ভুক্তভোগী ধানমন্ডি থানায় মামলা করতে গেলেও তাদের ফিরিয়ে দেওেয়া হয়।

তখন পুলিশ জানায়, ইভ্যালির অফিস ধানমন্ডিতে। মামলার বিষয়টি তারাই বিবেচনা করবে। এ কারণে তাদের ধানমন্ডি থানায় যেতে পরামর্শ দেয়া হয়েছে। রাত দেড়টার দিকে তারা গুলশান থানা ত্যাগ করেন। বুধবার রাতে ইভ্যালির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে তিন ভুক্তভোগী গুলশান থানায় আসেন। তাদের মধ্যে একজন ৩ লাখ ১০ হাজার টাকা, একজন ৯ লাখ টাকা ও অপরজন ৭ লাখ ৯৮ হাজার টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ে তা পাননি বলে অভিযোগ করেন।

বৃহস্পতিবার দুপুরের আগে মামলা হওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ইন্সপেক্টর তদন্ত মো. আমিনুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান স্ত্রী শামীমা গ্রেপ্তার

Update Time : ১২:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১