ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

ইমরান খানের বিরুদ্ধে এবার ‘অ-ইসলামিক’ বিয়ে সম্পর্কিত একটি মামলায় সমন জারি

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এবার ‘অ-ইসলামিক’ বিয়ে সম্পর্কিত একটি মামলায় সমন জারি করেছে ইসলামাবাদের একটি আদালত। ২৫ সেপ্টেম্বর তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে নিয়ে  ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বিচারক কুদরতুল্লাহ বৃহস্পতিবার ইমরান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে বন্দি আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
প্রতিবেদনে বলা হয়, ইমরান খান তার ইদ্দতের সময় তৃতীয় স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মুখে পড়েছেন। ইদ্দত হলো একটি ইসলামী পরিভাষা যা বিয়ে বিচ্ছেদের পর অন্য কাউকে বিয়ে করার আগে একজন নারীর জন্য অপেক্ষা করার নির্দিষ্ট সময়কালকে বলা হয়।
সাবেক প্রধানমন্ত্রী এবং তার বর্তমান স্ত্রী বুশরার বিয়েকে অনৈতিক আখ্যা দেয়া হয়েছে মামলায়। দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সঙ্গে বিচ্ছেদের আগে ইদ্দত চলাকালেই ইমরান বুশরা বিবিকে বিয়ে করেন। এ জন্য তিনি অনুমতিও নেননি। চলতি বছরের ১৮ জুলাই  মামলাটি করা হয়।
আলোচিত ‘তোষাখানা মামলা’য় দোষী সাব্যস্তের পর ৫ আগস্ট গ্রেফতার হন পিটিআই চেয়ারম্যান। তাকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
Tag :

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

ইমরান খানের বিরুদ্ধে এবার ‘অ-ইসলামিক’ বিয়ে সম্পর্কিত একটি মামলায় সমন জারি

Update Time : ১০:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩