ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

ইরানি মিসাইল হামলার মুখে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষকে সহায়তা দিতে তারা কাজ করে যাচ্ছে। সরিয়ে নেওয়া বাসিন্দাদের মধ্যে প্রায় ১,০০০ জনই দক্ষিণ ইসরাইলের আরাদ ও ডিমোনা শহরের বাসিন্দা, যেখানে গত রাতে (২১ মার্চ) ইরান ব্যাপক হামলা চালিয়েছে।

ইসরাইলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শনিবারের এই হামলায় আরাদ ও ডিমোনা শহরের অন্তত ১৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া প্রজেক্টাইলগুলো আটকাতে ব্যর্থ হওয়ায় এই দুই শহরে ১০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলার নেপথ্যে তাদের পরমাণু কেন্দ্রে পূর্ববর্তী আক্রমণের প্রতিশোধের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান জানিয়েছে, ডিমোনা শহরে অবস্থিত ইসরাইলের পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে চালানো এই মিসাইল হামলা মূলত নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে চালানো হামলার একটি পাল্টা জবাব।

এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র: আলজাজিরা।

Tag :
জনপ্রিয়

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

ইরানি মিসাইল হামলার মুখে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

Update Time : ০১:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬