ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ১৭

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার অভিযান। ছবি : এএফপি

ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্য ও উপকূলীয় এলাকায় তিনজন নিহত হয়েছেন। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড এডম’ (এমডিএ)।

এই হামলায় ইসরায়েলের কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমডিএ জানায়, তারা চারটি স্থান থেকে আহত বহু মানুষকে হাসপাতালে নিয়েছে।

 শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল-ইরান ক্ষেপণাস্ত্র পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।অন্যদিকে, ইরানের সরকারি মিডিয়ার বরাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ইরানে ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আছে।

সূত্র : সিএনএন

Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ১৭

Update Time : ০৬:০০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫