ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

ইরানের হামলার পর নেতানিয়াহু বললেন ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার পর অন্তত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।এদিকে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে। সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন।

তিনি এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে উল্লেখ করেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, ‘জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে কাজ করা উদ্ধারকারী বাহিনীকে আরো শক্তিশালী করা হবে। একই সঙ্গে তিনি দেশবাসীকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।’

নেতানিয়াহু আরো বলেন, ‘সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

Tag :
জনপ্রিয়

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

ইরানের হামলার পর নেতানিয়াহু বললেন ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’

Update Time : ১২:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬