ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬ ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব

ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৫২ Time View
ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাসহ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় অন্তত দুটি ধাপে এই হামলা হয়েছে। এর মধ্যে ৬টি স্থানে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর মধ্যে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের সামরিক স্থাপনাগুলো; তেহরানের দক্ষিণে নাতাঞ্জ শহর, যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত; তেহরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহর, যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ও দুটি সামরিক ঘাঁটি রয়েছে; তেহরানের দক্ষিণে ইসফাহান শহর; তেহরানের দক্ষিণ-পশ্চিমে আরাক শহর এবং তেহরানের পশ্চিমে কেরমানশাহ শহর।

এদিকে টাইমস অব ইসরায়েল দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজের বরাত দিয়ে জানিয়েছে, ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পুরো ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানের মূল সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ, পারমাণবিক বিজ্ঞানীদের এবং যেটিকে ‘ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান কেন্দ্র’ বলে ইসরায়েল উল্লেখ করেছে সেখানে হামলা চালানো হয়েছে।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬

ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে

Update Time : ০৫:২৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫