ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো

ঈদের দিন শেষ বিকালে রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে

ঈদের দিন শেষ বিকালে রাজধানীতে কিছুক্ষণ স্বস্তির বৃষ্টি ঝরল। বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে আজ শনিবার দেশে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাঙ্গামাটি ছাড়াও শনিবার চট্টগ্রামে আট মিলিমিটার, কুমিল্লায় ১৩ মিলিমিটার, কক্সবাজারে তিন মিলিমিটার এবং বরিশাল, মাইজদীকোর্ট ও ফেনীতে এক মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।

শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগের ৬৪ জেলাতেই আজ শনিবার ও আগামীকাল রোববার বৃষ্টিপাত হতে পারে।

শনিবার বিকাল ৪টায় আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বিকাল ৫টা হতে রাত ১০টার মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরে বৃষ্টি হবে।

এদিকে বৃষ্টি হলেও গরম কমছে না, জানতে চাইলে তিনি বলেন, এই বৃষ্টিতে গরম কমবে না। পরিবেশ সামান্য শীতল হবে, আবার গরম হয়ে উঠবে।

এ মৌসুমে বৃষ্টির সঙ্গে প্রচুর বজ্রপাত হয়ে থাকে জানিয়ে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, এপ্রিল-মে মাসে বেশি বজ্রপাত হয়। মাঠে যারা কাজ করতে যাবেন, তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আকাশে মেঘ চমকালে নিরাপদ স্থানে চলে যেতে হবে।

বজ্রপাতের সময় কী করণীয় সম্পর্কে তিনি বলেন, বজ্রপাত একটি মাধ্যমে আসে। বেশিরভাগই বৃষ্টির সময় বজ্রপাত হয়। আকাশে কালো মেঘ জমতে থাকলে বা বৃষ্টি হতে থাকলে নিরাপদ আশ্রয় বা ঘরের মধ্যে চলে যেতে হবে।

আগামীকাল রোববারের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তাছাড়া অস্থায়ী দমকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গা হতে কমতে পারে।

Tag :
জনপ্রিয়

ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে

ঈদের দিন শেষ বিকালে রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে

Update Time : ০৪:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩