ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৭১ Time View

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ২১ মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করবে। তবে ঈদের দিন শনিবার (২১ মার্চ) দেশে সকাল ও সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে। রাজধানী ঢাকাতেও ওই দিন হতে পারে কালবৈশাখী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ঈদের দিন শনিবার (২১ মার্চ) পুরো দেশের ওপর দিয়ে ২ বার (সকালের দিকে একবার ও সন্ধ্যার পরে আর একবার) শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঈদের দিন ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি লিখেন, ঈদের পূর্বের দিন মধ্যরাতের পরে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপর সৃষ্টি হয়ে বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার আশঙ্কা করা যাচ্ছে।

এই ধরনের কালবৈশাখী ঝড়ের ক্ষেত্রে দেখা যায় যে রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো; সকাল ৬ টার পর থেকে সকাল ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলো এবং সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করে। ফলে সম্ভাবনা রয়েছে যে ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে ঠিক ঈদের দিন সকাল ৭টার পর থেকে সকাল ১০টার মধ্যে।

আজকের পূর্বাভাসে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে ঈদের দিনে ঢাকা শহরের উপর দিয়ে ঠিক কোন সময়ে কালবৈশাখী ঝড়টি অতিক্রম করবে। সম্ভব্য এই সময় বিষয়ে কিছুটা নিশ্চয়তা সহকারে বলা যাবে ঈদের পূর্বের দিন রাতে কালবৈশাখী ঝড়টি নেপাল, কিংবা ভারতের বিহার ও পশ্চিম বঙ্গ রাজ্যের কোন স্থানে সৃষ্টি হচ্ছে ও ঠিক কোন সময়ে সৃষ্টি হচ্ছে।

সাধারণ দেখা যায় মধ্য বিহার রাজ্যে একটি কালবৈশাখী ঝড় সৃষ্টি হলে তা রংপুর ও রাজশাহী বিভাগের সীমান্তে পৌঁছাতে ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। পূর্ব বিহার রাজ্যে একটি কালবৈশাখী ঝড় সৃষ্টি হলে তা রংপুর ও রাজশাহী বিভাগের সীমান্তে পৌঁছাতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে।

তিনি আরও লিখেন, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার উপর দিয়ে বাংলাদেশের প্রবেশ করলে তা ঢাকা শহরে পৌঁছাতে ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগে ঝড়টির চলার গতিবেগের উপরে নির্ভর করে। ঝড়টি খুব ধীর গতিতে চললে ঢাকা শহরে পৌছাতে ৮ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। তবে দ্রুত চললে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা শহরে পৌঁছে যায়।

ঈদের পূর্বের দিন ও ঈদের পরের দিনও প্রায় সরা দেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

Update Time : ০২:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬