ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

ঈদের পরের দিনেও ফেরিঘাটে ঘুরমুখো মানুষের ঠাসাঠাসি

লকডাউন ও সরকারি বিধিনিষেধের কারণে দূরপাল্লার যানবাহন, যাত্রীবাহী লঞ্চ এবং রেল বন্ধ থাকায় ঈদের আগে বাড়ি ফেরার নিয়ে গত একসপ্তাহ ধরে ঘাটে নানা ঘটনা ঘটে চলেছে।

ঈদুল ফিতরের পরদিনও বিভিন্ন রুটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। শনিবার (১৫ মে) ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘাটে শুরু হয় জনস্রোত; যা অব্যাহত রয়েছে। যাত্রীদের ঠাসাঠাসি করে ফেরিতে উঠতে এবং হুড়োহুড়ি করে ফেরি থেকে নামতে দেখা গেছে। তবে প্রশাসনের তেমন কোনও তাৎপরতা দেখা যায়নি বাংলাবাজার ফেরিঘাটে। পরিবহন সংকট থাকলেও নানা উপায়ে হাজারো মানুষের জনস্রোত অব্যাহত আছে।

ঈদের ছুটির শুরুতেই গত বুধবার মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারে যাওয়ার সময় ফেরিতে প্রচণ্ড ভিড়ে মারা গেছেন ছয় জন। তাদের সবার গন্তব্য ছিল দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে। তার আগে ফেরিতে উঠার সময় পানিতে পড়ে যায় দুটি মাইক্রো বাস। কয়েক দিনে আহত হয় শতাধিক মানুষ। হয়রানি তো আছেই।

শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, দুই নম্বর ফেরিঘাটে ‘শাহ মখদুম’ ফেরি নোঙর করা। এর ঘণ্টা দেড়েক আগেই পন্টুন দখলে নিয়েছে শত শত মানুষ। গাড়ি ওঠাতে ফেরির গেট খুলে দিতেই শুরু হুড়োহুড়ি। মুহূর্তেই সাধারণ যাত্রীদের দখলে চলে যায় পুরো ফেরি। এরমধ্যে এই বড় ফেরিতে ঠেলেঠুলে জায়গা করে নিতে পেরেছে ১০-১২ টি ব্যক্তিগত গাড়ি। টিকিট কেটে ফেরিতে ওঠা যাত্রীরা ততক্ষণে সকালের রৌদ্রের তাপে হাঁসফাঁস শুরু করে দিয়েছেন। এই যাত্রীদলে নারী, শিশু, বৃদ্ধ থেকে সবাই রয়েছেন। তবে তাদের প্রায় কারো মুখেই মাস্ক দেখা যায়নি। কেউ হাতে রেখেছেন তা, কারো থুতনির নিচে। সামাজিক দূরত্ব মানার বিষয়টি চিন্তাও করতে পারছিলেন না সাধারণ যাত্রীরা।

এদিকে লকডাউনে যানবাহন বন্ধ থাকার কথা বলা হলেও ঢাকা থেকে শিমুলিয়া ঘাটে যেতে যেতে বাস চলাচল করতেও দেখা গেছে। ওই রুটে নিয়মিত চলাচলকারী ইলিশ পরিবহনের বাস ছাড়াও ঢাকার অভ্যন্তরীণ রুটের আজমেরী গ্লোরি থেকে শুরু করে নানা পরিবহনের বাসই চলতে দেখা যায়। এর বাইরে লেগুনা, টেম্পুসহ নানা বাহনে দেখা গেছে যাত্রীদের ভিড়।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

ঈদের পরের দিনেও ফেরিঘাটে ঘুরমুখো মানুষের ঠাসাঠাসি

Update Time : ০৮:২৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১