ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

ঈদের পর লকডাউনে তৈরি পোশাক কারখানাও বন্ধ থাকবে

ঈদের পর ২৩ জুলাই ভোর থেকে ৫ আগস্ট পর্যন্ত দুই সপ্তাহের লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি তৈরি পোশাক কারখানাও বন্ধ থাকবে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শেষ মুহূর্তে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুসারে, লকডাউন চলাকালীন খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কারখানা, চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা, ওষুধ কারখানা এবং অক্সিজেন সরবরাহ ও ভাইরাস মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে।

ঈদু আযহা উদযাপিত হবে আগামীকাল ‍বুধবার ২১ জুলাই।

২৩ জুলাই ভোর ৬টা থেকে কার্যকর হতে যাওয়া এ লকডাউনে ব্যক্তিগত যানসহ সব ধরণের গণপরিবহন, অর্থাৎ- রেল, আভ্যন্তরীণ ফ্লাইট ও নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কেবল জরুরি পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।

এদিকে, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কারখানা বন্ধ রাখার বিষয়ে সরকারের শেষ মুহূর্তের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, ‘গণপরিবহন বন্ধ থাকায় গত বছর পোশাক কারখানার শ্রমিকরা যে ধরণের সমস্যায় পড়েছিল, এবারও তারা একই ধরণের সমস্যার মুখোমুখি হবে।’

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যেসব তৈরি পোশাক কারখানায় ফেসমাস্ক ও পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) উৎপাদন হয়, লকডাউনের মধ্যে কেবল সেগুলো খোলা রাখা যাবে।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

ঈদের পর লকডাউনে তৈরি পোশাক কারখানাও বন্ধ থাকবে

Update Time : ০৪:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১