ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ঈদের সময় ৩৪ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে তাপমাত্রা

রমজানে গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অফিস বলছে, গত বছরের চেয়ে এবার তাপমাত্রা বেশি থাকবে। ঈদের সময় ৩৪ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে তাপমাত্রা। জনজীবনে অস্বস্তি বাড়বে। তবে সিলেট ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমে বাড়ছে অস্বস্তি। ২০২৩ সালের তুলনায় এ বছর তাপমাত্রা বাড়বে। ঈদের সময় গরমের অস্বস্তি থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘ঈদের সময় এই তাপপ্রবাহ থাকবে। বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগের তাপপ্রবাহ পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে। খুলনা ও ঢাকাসহ এসব এলাকার জেলায় তাপের আধিক্য থাকবে। এবং অস্বস্তিবোধ বেশি মনে হবে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে সিলেট ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। যদিও তাতে গরম কমবে না।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ও খুলনায় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ঈদের সময় ৩৪ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে তাপমাত্রা

Update Time : ১০:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪