ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮৭ Time View
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। ভারতীয় গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
হাসপাতালের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, লতা মঙ্গেশকরের অবস্থা এখন আশঙ্কাজনক। এজন্য তাকে ভেন্টিলেটশনে নেয়া হয়েছে। আপাতত আইসিইউতেই ডাক্তারদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন তিনি।
গত জানুয়ারির প্রথম দিকে করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। এরপর ৯ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকদিন পর তার অবস্থার অবনতি হয়। এ কারণে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল।
গত সপ্তাহে লতা মঙ্গেশকরের অবস্থা কিছুটা উন্নতি হয়। এজন্য ভেন্টিলেশন থেকে তাকে বের করা হয়। কিন্তু সপ্তাহ না পেরোতেই ফের গুরুতর অবস্থায় সুরসম্রাজ্ঞী।
লতার অসুস্থতা ঘিরে নানা গুঞ্জনও ছড়িয়েছিল। এজন্য স্পষ্টভাবে তার মুখপাত্র জানিয়ে দেন, ‘সবার কাছে অনুরোধ, ভেসে বেড়ানো মিথ্যা খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তার দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’
উল্লেখ্য, ভারতের ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফল গায়িকা লতা মঙ্গেশকর। এ পর্যন্ত ৩৬ ভাষায় ২৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া কালজয়ী গানের সংখ্যাও অগণন।
বরেণ্য এই শিল্পী ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘ভারত রত্ন’ পদকে ভূষিত হয়েছেন। এছাড়া দাদাসাহেব ফালকে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সব প্রাপ্তিই যুক্ত হয়েছে তার ঝুলিতে।
Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক

Update Time : ০৫:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২