ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

উপস্থাপক হিসেবে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দীপিকা পাড়ুকোন

কিছুদিন আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করে বিশ্বের নজরে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। ফের একবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করতে চলেছেন অভিনেত্রী। উপস্থাপক হিসেবে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন মস্তানি। দীপিকা ছাড়াও রয়েছেন তালিকায় ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, ডোয়াইন জনসন, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস এবং কোয়েস্টলোভ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই অস্কার উপস্থাপকদের নামের একটি তালিকার শেয়ার করেছেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগেই RRR ছবিটি গোল্ডেন গ্লোব- সহ হলিউডে বেশ কিছু পুরস্কার পেয়েছে। অস্কারের মঞ্চেও বেস্ট অরিজিনাল সং ক্যাটেগরির মনোনয়নে রয়েছে এই ছবির ‘নাটু নাটু’ গান। এছাড়াও শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে।

৯৫তম অস্কার প্রাপকদের হাতে কারা পুরস্কার তুলে দেবেন, সেই তালিকা দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের তরফে গতকাল রাতে ট্য়ুইট করে জানানো হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে গোটা বিশ্বের তাবড় তারকাদের মধ্যে স্থান পেয়েছেন দীপিকাও।

তার মধ্যেই দীপিকার এই খবর নিঃসন্দেহে ভারতীয় সিনেমায় আলাদা মাত্রা যোগ করেছে। ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, সকাল ৫.৩০ মিনিটে। মনোনীত সিনেমা এবং কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। সূত্র: জি নিউজ

Tag :

ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপস্থাপক হিসেবে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দীপিকা পাড়ুকোন

Update Time : ০৪:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩