ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এইচএসসি আইসিটি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যস্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে হলেও তথ্য-প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী তিনটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে অংশগ্রহণ করবে। একটি বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে না।

সেটি হলো―আইসিটি। আইসিটিতে ২৫ নম্বর থাকবে ব্যাবহারিকে, লিখিত পরীক্ষা ৭৫ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরে পরীক্ষা হবে। সেই ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বর হবে এমসিকিউ। অর্থাৎ ২৫টি প্রশ্নের মধ্যে তারা ২০টির উত্তর দেবে।
তিনি বলেন, এমসিকিউ অর্থাৎ বড় প্রশ্নের ক্ষেত্রে আটটি প্রশ্ন থাকে, তার মধ্যে পাঁচটির উত্তর দিতে হয়। এবার আটটি প্রশ্নের জায়গায় তাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। কাজেই তাদের অপশন অনেক বেড়ে গেল। অনেক সহজ হবে তাদের জন্য।

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নাকচ করে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত ১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা শুরু হবে। কারণ অনেক আগেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। তাই ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে।

তিনি বলেন, ‘পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। কিছু শিক্ষার্থী এটি পেছানোর দাবি করেছে।

তাদের দাবিগুলো যৌক্তিক নয়। এখনো সময় আছে। তারা এখনো পড়শোনা করলে ভালো করবে। আমি আশা করব, তারা বিক্ষোভ না করে পরীক্ষা দেবে।’সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

এইচএসসি আইসিটি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Update Time : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩