ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এইচএসসি পরীক্ষার দিনও ক্লাস চালু রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড

আগামী ৩০ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সে কেন্দ্রগুলোতে অন্য বছরে ক্লাস বন্ধ থাকে। তবে এবার পরীক্ষার দিনও ক্লাস চালু রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠিতে সব পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা-২০২৪ শুরু হচ্ছে। সেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য বলা হলো।

‘তবে শ্রেণি কার্যক্রম চলমান রাখতে পাবলিক পরীক্ষায় যেন বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেয়া হলো। এ বিষয়ে সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।’ বিষয়টি অতি জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একই নির্দেশনা দেবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

৩০ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেশি ৯১ হাজার ৪৪৮ জন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

এইচএসসি পরীক্ষার দিনও ক্লাস চালু রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড

Update Time : ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪