ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

এইচএসসি পরীক্ষা কত নম্বরে হবে জানালেন শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • ৩৩৯ Time View

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ১৪ লাখ শিক্ষার্থী। কিন্তু বিষয় প্রতি পরীক্ষার সময় কতটুকু এবং কত নম্বরে হবে, তা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলো শিক্ষার্থী-অভিভাবকরা।

বৃহস্পতিবার সচিবালয়ে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যার ফলে স্পষ্ট হলো পরীক্ষার সময় ও নম্বর।

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা এমসিকিউ ২৫টির মধ্যে ১২ টির উত্তর দেবে। সময় থাকবে ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ৮ টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষা শুরুর পূর্বে কক্ষ পর্যবেক্ষকগণ উচ্চস্বরে বিষয়টি পরীক্ষার্থীদেরকে অবশ্যই অবহিত করবেন।

মানবিক ও ব্যবসায় শাখা পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ ৩০ টির মধ্যে তাদেরকে ১৫ টির উত্তর দিতে হবে। এজন্য সময় থাকবে ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১ টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে। সময় ১ ঘণ্টা ১৫ মিনিট।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে তত্ত্বীয় পরীক্ষা ০২ ডিসেম্বর হতে শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ০২ ডিসেম্বর হতে শুরু হয়ে শেষ হবে ১৯ ডিসেম্বর।

কারিগরি শিক্ষা বোর্ড: তত্ত্বীয় পরীক্ষা ০২ ডিসেম্বর হতে শুরু হয়ে ০৮ ডিসেম্বর শেষ হবে।

বন্ধ থাকবে কোচিং: আসন্ন এইচএসসি/সমমান পরীক্ষা- ২০২১ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫নভেম্বর ২০২১ থেকে ০৩ জানুয়ারী ২০২২ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এছাড়াও শিক্ষা বোর্ডসমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষনিকভাবে তথ্যাদি আদান-প্রদান করবে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

এইচএসসি পরীক্ষা কত নম্বরে হবে জানালেন শিক্ষামন্ত্রী

Update Time : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১