ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

এই বছর আর মাঠে দেখা যাবে না নেইমারকে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ২৬৬ Time View

দীর্ঘ প্রতিক্ষার পর সের্হিও রামোসের অভিষেক, গোল না পেলেও প্লে-মেকারের ভূমিকায় দারুণ সফল লিওনেল মেসি। দলও ৩-১ গোলে জয় পেয়েছে। তবু, গতকালের (২৮ নভেম্বর) ম্যাচের পর পিএসজি সমর্থক ও টিম ম্যানেজম্যান্ট ঠিক খুশি হতে পারছে না। কারণ, তাদের দলের অন্যতম সেরা তারকা নেইমার যে চোট পেয়ে ছিটকে গেছেন।

কাল ম্যাচের পর অবশ্য জানা যায়নি ব্রাজিলিয়ান সুপারস্টারের চোট কতটা গুরুত্বর। তবে আজ (২৯ নভেম্বর) কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। ফরাসি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। আজ নেইমারকে আরও পরীক্ষা করানো হবে। এর পরই জানা যাবে ঠিক কতদিন তার সার্ভিস পাবে না পিএসজি। তবে এটা অন্তত নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে, চলমান ২০২১ সালে আর খেলা হবে না নেইমারের।

গতকাল সেঁত এতিয়েনের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিটের সময় ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন নেইমার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার বাঁ পা মাকোর ডান পায়ের ওপর বেকায়দাভাবে পড়ে। তাল সামলাতে না পারায় সঙ্গে সঙ্গেই নেইমারের গোড়ালি বেঁকে যায়। মুহুর্তের মধ্যেই ব্যাথায় চিৎকার দিয়ে ওঠেন নেইমার। তার চোখ বেয়ে পানিও পড়েছে এবং পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকাকে।

আরএমসি স্পোর্ত জানিয়েছে, গতকাল চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই স্ক্যান করানোর পর পিএসজির চিকিৎসক জানান, নেইমারের মোচড়টা গুরুত্বর। অন্তত দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে এবং খেলতে পারবেন না পিএসজির আসন্ন ছয়টি ম্যাচ।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

এই বছর আর মাঠে দেখা যাবে না নেইমারকে

Update Time : ০৫:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১