ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত আজকের নামাজের সময়সূচি: ৩১ মে ২০২৬ ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

একসাথে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে তীব্র উত্তেজনার মধ্যে আবারো একসাথে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।

দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ জানান, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে স্বল্পপাল্লার তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে গত ২৪ মার্চ একই এলাকা থেকে উত্তর কোরিয়া তার সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হুয়াসং-১৭-এর পরীক্ষা চালিয়েছিল। ক্ষেপণাস্ত্রগুলো গড়ে ৯০ কিলোমিটার উচ্চতায় ওঠার পর ৩৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে পতিত হয়েছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুয়ো কিশি এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষেপণাস্ত্রগুলো ১০০ কিলোমিটার উচ্চতায় উঠে প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানি পানিসীমার কাছাকাছি পড়েছে।

তিনি টোকিওতে সাংবাদিকদের বলেন, ‘যখন ইউক্রেনে যুদ্ধ চলছে তখন এ ধরনের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অগ্রহণযোগ্য।’ ইতোমধ্যেই জাপান সরকার টোকিওতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তবে নিজের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যাপারে এখনো কোনো ঘোষণা দেয়নি উত্তর কোরিয়া।

সূত্র : পার্স টুডে

Tag :

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

একসাথে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

Update Time : ০৪:৩৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২