ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন শুরু হবে বুধবার

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের (মাইগ্রেশন) আবেদন শুরু হবে বুধবার থেকে। যা চলবে ৩০ জুন পর্যন্ত। কলেজ পরিবর্তনের (ইটিসি) আবেদন করা যাবে অনলাইনে। আর বোর্ড পরিবর্তনের (বিটিসি) আবেদন করতে হবে ম্যানুয়ালি।

সোমবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনলাইনে কলেজ পরিবর্তন ও ম্যানুয়ালি বোর্ড পরিবর্তনের আবেদন করতে পারবেন। ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত অনলাইনে ইটিসি ও ম্যানুয়ালি বিটিসির (বোর্ড টিসি) আবেদন করা যাবে।

আরও বলা হয়, অনলাইনে প্রতিষ্ঠান পরিবর্তন বা ইটিসির আবেদনের ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর অধ্যয়নরত এবং টিসির মাধ্যমে কাঙ্ক্ষিত উভয় কলেজে পঠিত বিষয়গুলো একই হতে হবে।

অন্যান্য তথ্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ই–টিসি (eTC) অপশনে গিয়ে আবেদন করা যাবে। টিসি আবেদনের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনালি সেবার মাধ্যমে এ ফি জমা দিতে হবে।

এছাড়া বোর্ড পরিবর্তনে ম্যানুয়াল আবেদন করতে বোর্ডের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করতে হবে। ফরম পূরণ করে দুই কলেজের অধ্যক্ষের সুপারিশসহ যথাযথভাবে বোর্ডে জমা দিতে হবে। এরপর বোর্ড থেকে শিক্ষার্থীদের একটি ট্রাকিং নম্বর সংগহ করতে হবে। বোর্ড টিসি অনুমোদনের পর ট্রাকিং নম্বর অনুযায়ী প্রিন্ট দিয়ে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন শুরু হবে বুধবার

Update Time : ০৬:৫২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২